উপন্যাস: সুপ্রিয়া প্রিয়তমা পর্ব-১১ মহামিলন
পড়ুন উপন্যাস: সুপ্রিয়া প্রিয়তমা পর্ব-১১ মহামিলন (ছবিটির নিচে) নিবেদন : উপন্যাসটির প্রেক্ষাপট আশির দশকের প্রথম ভাগ। তখন মোবাইল ফোন আসেনি। প্রত্যন্ত অঞ্চলে টেলিফোনও ছিল না। তখন চিঠির মাধ্যমে প্রিয়জনদের সাথে যোগাযোগ করতো সবাই। আর গ্রাম - গঞ্জে ও পাহাড়ি অঞ্চলে বৈদ্যুতিক বাতিও ছিল না। এরকম সময় - পরিবেশে যাপিত জীবনের কল্পকাহিনি নিয়ে গড়া এ উপন্যাসটি। আশির দশকের সময় - পরিবেশ অনুধাবন করে উপন্যাসটির সকল পর্ব পড়তে থাকলে নিঃসন্দেহে আপনার ভালো লাগবে। এটি এগারোতম পর্ব। প্রথম পর্ব হতে পড়ার অনুরোধ রইলো। প্রথম পর্বের লিংকটি এখানে দিয়ে দেয়া হলো উপন্যাস: সুপ্রিয়া প্রিয়তমা পর্ব - ১১ মহামিলন আগামীকাল ঈদ ! চারদিক ঈদের উৎসবে মুখরিত ! আমার ফার্মের শ্রমিকরা ছুটি নিয়ে বাড়িতে চলে গেছে। কয়েকজন গার্ড এদিক - সেদিক টহল দিয়ে ফার্ম পাহারা দিচ্ছে। আমার মনে আজ দুপুর থেকে শান্তি নেই। একবার কিছুক্ষণের জন্য সংজ্ঞাও হারিয়ে ফেলেছিলাম। মা - ...