ছোট গল্প: একটি মহৎ সিদ্ধান্ত
একটি মহৎ সিদ্ধান্ত এক বছরখানেক আগে শীলার বিয়ে হয়ে গিয়েছিলো। বিয়েতে শীলার মত ছিলো না। দু’দিন পরেই ছেলেটির দুবাইয়ের ফ্লাইট। শীলার বাবা তাই তড়িঘড়ি করেই সে বিয়ের আয়োজন করেছিলেন। কিন্তু বিয়ের পরেই জানা গেলো যে দুবাই যাওয়া ছিলো ছেলেটির ভাঁওতাবাজি। সুতরাং, সেদিনই বিয়েটি ভেঙ্গে গেলো। শীলার বিয়ে হয়েছিলো। কিন্তু তার কুমারীত্ব হারাতে হয়নি। শীলা বাসার বাইরে বের হয় না বেশি একটা। আটটা ও দশটার সময়ে শীলার বাবা টেলিভিশনের খবর শোনেন। বান্ধবী পরিবৃত্ত হয়ে সে সময়টাতেই সে কলোনির সামনের শুরু রাস্তাটিতে বেড়াতে বেরোয়। রাস্তার এ পাশটাতে সারি সারি বাসা। একটার সাথে আর একটি সংযুক্ত। বিশটি বাসা নিয়ে একটি ব্লক। প্রতি ব্লকের পরে এক চিলতে মাঠ। কলোনির সামনের শুরু রাস্তার ওপাশে সুয়ারেজের নালা। নালার ওপাশে মেহগনির ঘন সারি। তার ও পাশে প্রশ্বস্থ রাজপথ। দিন রাত চব্বিশ ঘন্টায় গাড়ি ঘোড়ায় ব্যাস্ত থাকে রাজপথটি। তবে রাজপথের এ পাশের মেহগনির ঘন সারির পর কলোনির ...