উপন্যাস:সুপ্রিয়া প্রিয়তমা: পর্ব তিন - সবুজ শোভা
পড়ুন উপন্যাস: সুপ্রিয়া প্রিয়তমা পর্ব তিন - সবুজ শোভা (ছবিটির নিচে) নিবেদন : উপন্যাসটির সময়কালের প্রেক্ষাপট আশির দশকের প্রথম ভাগ। তখন মোবাইল ফোন আসেনি। প্রত্যন্ত অঞ্চলে টেলিফোনও ছিল না। তখন চিঠির মাধ্যমে প্রিয়জনদের সাথে যোগাযোগ করতো সবাই। আর গ্রাম - গঞ্জে ও পাহাড়ি অঞ্চলে বৈদ্যুতিক বাতিও ছিল না। এরকম সময় - পরিবেশে যাপিত জীবনের কল্পকাহিনি নিয়ে গড়া এ উপন্যাসটি। আশির দশকের সময় পরিবেশ অনুধাবন করে উপন্যাসটির সকল পর্ব পড়তে থাকলে নিঃসন্দেহে আপনার ভালো লাগবে। এটি তৃতীয় পর্ব। প্রথম পর্ব থেকে পড়ার অনুরোধ রইলো। উপন্যাস : সুপ্রিয়া প্রিয়তমা : পর্ব তিন - সবুজ শোভা অফিসে বসে জানালা দিয়ে দক্ষিনে তাকালেই রাস্তার দুই ধারে ইউক্যালিপটাস গাছ গুলোকে দেখা যায়। লম্বা লম্বা গাছ। সোজা। স্বল্প শাখা। দুরন্ত বাতাসে ইউক্যালিপটাস - চূড়ার ডাল - পালা - পাতাগুলো যখন নাচতে থাকে , তখন মনে হয় - ইউক্যালিপটাস গাছগুলো বাতাসে ভর করে পাখা ঝাপটাতে ঝাপটাতে শুণ্য আকাশে উড়ে বেড়াচ্ছ...