পোস্টগুলি

বড় গল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বড় গল্প: বিধ্বস্ত মোহনা

ছবি
  বিধ্বস্ত মোহনা   এক পাঁচ বছর পরে ডক্টর রেহমান যখন চেম্বারে এসে বসলো, একটা অনুভূতি তার শিরা উপশিরাগুলোতে বাহিত হতে হতে তার মনোন জগতে এক ভালোলাগা ভালোলাগা অনুভূতির প্রস্রবণ বইয়ে দিলো।    ভার্সিটির পাবলিক রিলেশন্সের প্রভাষক ম. শা. রেহমান । যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি সেরে মিস্টার রেহমান ডক্টর রেহমান হলেন এবং অধ্যাপক হবার বাসনা নিয়ে সকল চার্জ বুঝে নিলেন। যথারীতি ক্লাস   শুরু হবে আগামী দিনগুলো থেকে । শিক্ষকতা পেশার দায়িত্ব চালিয়ে যাবার কথা মনে হতেই  ডক্টর রেহমানের   মনে হলো - বর্তমান জীবনটি   যেনো তার পুরাতন এক জীবনের নতুন সূচনা । তবে কোনক্রমেই ডক্টর রেহমান এই সিদ্ধান্তে পৌঁছুতে পারলো না যে, সে তার বর্তমান জীবন নিয়ে পূর্বাপেক্ষা অধিক সুখী হতে পারবে । এ মুহূর্তেই ডক্টর রেহমান অনুভব করল যে, যুক্তরাষ্ট্রের বিলাসবহুল সুখকর জীবনের আলোপ্রভার কাছে ভার্সিটির এই ছকে বাঁধা জীবন অত্যন্ত নিষ্প্রভ । তবুও ডক্টর রেহমান এই বলে সান্তনা পেলো যে, এখানে থাকাকালীন...