ছোট গল্প: অন্য পথে
অন্য পথে আমাকে আর কেউ বিভ্রান্ত বললে আমি একটি দশমনি ঘুসি মেরে তার নাক ভেঙ্গে গুড়ো করে দেবো। আমি বলবো, তার মতিভ্রম ঘটেছে। আমার মতে - আমি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছি। পৃথিবীটা ঘুরছে। আর পৃথিবীর এই ঘূর্ণনকে অনুসরণ করে সবাই তাদের নিজ নিজ বলয়ের মধ্যে ঘুরছে। সবাই এখন ব্যস্ত। আমার মতো বেকার যুবকের অদৃষ্টের প্রতি করুনার দৃষ্টির ছোঁয়া দেয়ার সময় কারুর নেই। সবাই এখন ব্যস্ত। হ্যাঁ ব্যস্ত। যার যার নিজস্ব আঙ্গিনায়। নিজস্ব বলয়ে। এ মুহূর্তে এ পৃথিবীটাকে বড় ন্যাংটো মনে হয় আমার। নির্লজ্জ এ পৃথিবীটা। আপন করে নিতে পারেনি আমাকে। ইউনিভার্সিটি ' র দেয়া সার্টিফিকেট আমার হাতে। আমি বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন নাগরিক। দেশের গৌরব। পূর্বে আঠারোবার ইন্টারভিউ দিয়ে উনিশতম ইন্টারভিউ দেয়ার জন্য যখন একটি কর্পোরেশনে গিয়ে হাজির হলাম, ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান সাহেব গম্ভির ভঙ্গিতে আমাকে শুধালেন, … গোলক সাহেব, আপনার পরিচয় দিন।.. আমিও গম্ভীর অথচ রুঢ় ...