ছোট গল্প: ভালোবাসার সরলায়ন
ভালোবাসার সরলায়ন এক পরগা নামের মেয়েটিকে আমি প্রথম আমার বাসাতেই দেখেছিলাম। মাঝারি উচ্চতার সুস্বাস্থ্যের পরগার মুখে একটা হাসি লেগেই থাকতো। টানা টানা দুটো চোখে দুষ্টুমি ভরা ভালো লাগার অনুভূতি। প্রথম দেখাতেই আমার মনে একটা পরিচিত শিহরণের জোয়ার তুলেছিলো। ভিসিআর এ ছবি দেখার জন্য আর সবার সাথে সেও এসেছিলো আমার বাসায়। বসেছিলো আমার পাশেই। অপরিচিতা পরগার দেহের উত্তাপ আমার স্বতঃস্ফূর্ত আচরণের চারদিকে একটা পাতলা অথচ স্পষ্ট জড়তার আবরণের সৃষ্টি করেছিলো। মনের জড়তা ভাঙার জন্য আমি পরগার দিকে ফিরে তাকাই…. এক্সকিউজ মি! আপনি আমার বাসাতে ভিসিআর দেখতে আসাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ, সেঁধে সেঁধেই তো এলাম। ডিস্টার্বেন্স ফিল করছেন না তো আবার? ছি, কি যে বলেন! আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আজকের ছবিটা নিঃসন্দেহে আমাদের কাছে আরো ভালো হয়ে উঠবে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও। তবে আমার উপস্থিতি এতোই যদি পছন্দ করেন, তাহলে রেগুলারই কিন্তু জ্বালাতন করবো। অবশ্যই। অবশ্যই। তব...